Saturday, July 10, 2010
ঘটনাস্থল থেকে সরাসরি সংবাদ আপডেট দেবে ডিজিটাল বাংলাদেশ
‘বাংলাদেশের ডিজিটাল প্রতিচ্ছবি’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের তাৎক্ষণিক সংবাদ নির্ভর অনলাইন পত্রিকা ‘ডিজিটাল বাংলাদেশ’র পরীক্ষামূলক প্রকাশনা শুরু হয়েছে। এ পত্রিকার ৬৪ জেলায় একযোগে স্পট থেকে সংবাদ আপডেট করার ব্যবস্থা রাখা হয়েছে। জেলা পর্যায়ের স্থানীয় খবর ছাড়াও স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড তাৎনিকভাবে স্ব-স্ব জেলা থেকে প্রকাশ করবে পত্রিকাটি। প্রত্যেক জেলায় একজন করে জেলা সম্পাদক তার জেলার সংবাদ সম্পাদনা ও আপলোড এর দায়িত্বপালন করবেন। বিভাগীয় পর্যায়ে ৭জন বিভাগীয় সম্পাদক ঐ বিভাগের অধিনস্থ জেলা সম্পাদককের কার্যক্রম পর্যবেন করবেন। এ ছাড়া প্রত্যেক জেলায় একজন করে স্টাফ রিপোর্টার এবং উপজেলা পর্যায়ে একজন করে রিপোর্টার থাকবেন। কেন্দ্রীয় পর্যায়ে পত্রিকাটির জন্য থাকবে একটি বিশেষ টিম। ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিডিএফ) এর নিজস্ব সফটওয়্যার ই-নিউজ সলিউশন এর ম্যাধমে পত্রিকাটি প্রকাশিত হবে এছাড়া প্রাথমিকভাবে পত্রিকাটির আর্থিক সহায়তাও প্রদান করবে ডিডিএফ। পরীক্ষামূলকভাবে পত্রিকাটি কিছুদিন চলার পর শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ডিজিটাল বাংলাদেশ অনলাইন পত্রিকা। চুড়ান্ত পর্বে সারাদেশ এর উন্নয়নধর্মী খবর ও ফিচার নিয়ে নিয়মিত মাসিক একটি প্রকাশনাও বের হবে। পত্রিকাটি থেকে সারাদেশের মানুষ তাৎক্ষণিকভাবে নিজ জেলার খবর মুহুর্তেই জানতে পারবেন। জেলা সম্পাদক পদে আগ্রহীদেরকে ডিজিটাল বাংলাদেশ'র ই-মেইলে ছবি ও বায়োডাটা পাঠাতে বলা হয়েছে। নিজস্ব কম্পিউটার/ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবস্থায় আপলোডিং সিস্টেম জানা সাংবাদিকদেরকে অগ্রাধিকার দেয়া হবে। যোগাযোগ : ০১৮১৬৫৫৩৩৬৬, ০১৯১৬৫৫৩৩৬৬। বিজ্ঞপ্তি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment