Pages

Friday, July 2, 2010

নতুন নেটবুকগুলোতে অপটিক্যাল ড্রাইভ না থাকায় এক্সটার্নাল অপটিক্যাল ড্রাইভ লাগানোর প্রয়োজন পড়ে। যাদের এক্সটার্নাল অপটিক্যাল ড্রাইভ নেই বা যাদের পিসির অপটিক্যাল ড্রাইভটির অবস্থা বেশ খারাপ, যার ফলে সেটি সিডি বা ডিভিডি পড়তে পারছে না। এমন অবস্থায় যদি পিসি বা ল্যাপটপের অপারেটিং সিস্টেম পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তাহলে সহজেই পেনড্রাইভ বা অন্যান্য ইউএসবি স্টোরেজ ডিভাইস থেকে অপারেটিং সিস্টেম ইনস্টল করা সম্ভব। গত সংখ্যায় কিভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ সেভেন ও উইন্ডোজ ভিসতাকে অপটিক্যাল ড্রাইভবিহীন পিসি বা ল্যাপটপে ইনস্টল করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সংখ্যায় কিভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ এক্সপি পিসিতে ইনস্টল করা সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পেনড্রাইভ থেকে পিসি বা ল্যাপটপে উইন্ডোজ এক্সপি ইনস্টল করতে চাইলে প্রথমেই দরকার হবে একটি ২ গিগাবাইট বা ৪ গিগাবাইটের পেনড্রাইভ। এছাড়া অন্যান্য ইউএসবি স্টোরেজ ডিভাইস যেমন পোর্টেবল হার্ডডিস্ক, এমপি-থ্রি ও এমপি-ফোর প্লেয়ার দিয়েও এ কাজ করা যাবে। যারা আগের সংখ্যায় ‘ইউএসবি ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ’ লেখাটি পড়েননি তাদের জন্য বলতে হচ্ছে, ইউএসবি থেকে উইন্ডোজ ভিসতা ও সেভেনের ইনস্টলেশন করার প্রক্রিয়ার সাথে এক্সপি ইনস্টল করার প্রক্রিয়ার মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। কারণ এক্সপি ইনস্টল করার জন্য পেনড্রাইভকে বুটেবল করার জন্য থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন পড়ে। কিন্তু ভিসতা বা সেভেনের জন্য তার দরকার হয় না। পেনড্রাইভকে বুটেবল করার জন্য প্রয়োজনীয় ফাইলগুলো উইন্ডোজের ডিস্কেই দেয়া থাকে। পাঠকদের সুবিধার জন্য ইনস্টলেশনের প্রক্রিয়াটি ধাপে ধাপে বর্ণনা করা হলো-

No comments:

Post a Comment